ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
দৈনিক জনপদের খবর

সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Dhaka
Dhaka
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম |ইন্টারনেট

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সাথে আলোচনা করবে সরকার। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে এ বিষয়ে কথা বলা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমরা আগামী সপ্তাহে হয়তো প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে কথা বলব যে তাদের প্রস্তুতিটা কতদূর বা কী অবস্থা।

তিনি বলেন, আসলে নির্বাচনের তফসিল ঘোষণা ও পরিচালনা করবে ইসি। মাঠ থেকে নির্বাচন উঠিয়ে নিয়ে আসবে তারাই।

মন্ত্রী বলেন, তবে যেহেতু প্রতিষ্ঠানগুলো আমাদের মন্ত্রণালয়ের অধীনে, এখানে নির্বাচনের যে খরচ এবং অন্যন্য যে বিষয়গুলো, যেমন : মেয়াদ কবে উত্তীর্ণ হচ্ছে, কী হচ্ছে- এই বিষয়গুলো আমরা সহায়তা দেবো।

তফসিলের বিষয়ে কোনো তথ্য জানা গেছে কি না, জানতে চাইলে মীর শাহে আলম বলেন, তফসিলের ব্যাপারে নির্বাচন কমিশনের প্রস্তুতিটা আমরা এখনো জানি না। তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ প্রশ্নের উত্তর ইসি দিতে পারবে।

সরকারের পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের প্রস্তাব তো আমি এর আগেও বহুবার বলেছি যে চলতি অর্থবছরের বাজেটে এই পাঁচটি নির্বাচন করার জন্য যে ছয় হাজার কোটি টাকার প্রয়োজন, সেটা আমরা রেখেছি।’

সূত্র : ইউএনবি

বিষয় : প্রতিমন্ত্রী সচিবালয় ইসি স্থানীয় সরকার নির্বাচন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক জনপদের খবর

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সাথে আলোচনা করবে সরকার। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে এ বিষয়ে কথা বলা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমরা আগামী সপ্তাহে হয়তো প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে কথা বলব যে তাদের প্রস্তুতিটা কতদূর বা কী অবস্থা।

তিনি বলেন, আসলে নির্বাচনের তফসিল ঘোষণা ও পরিচালনা করবে ইসি। মাঠ থেকে নির্বাচন উঠিয়ে নিয়ে আসবে তারাই।

মন্ত্রী বলেন, তবে যেহেতু প্রতিষ্ঠানগুলো আমাদের মন্ত্রণালয়ের অধীনে, এখানে নির্বাচনের যে খরচ এবং অন্যন্য যে বিষয়গুলো, যেমন : মেয়াদ কবে উত্তীর্ণ হচ্ছে, কী হচ্ছে- এই বিষয়গুলো আমরা সহায়তা দেবো।

তফসিলের বিষয়ে কোনো তথ্য জানা গেছে কি না, জানতে চাইলে মীর শাহে আলম বলেন, তফসিলের ব্যাপারে নির্বাচন কমিশনের প্রস্তুতিটা আমরা এখনো জানি না। তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ প্রশ্নের উত্তর ইসি দিতে পারবে।

সরকারের পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের প্রস্তাব তো আমি এর আগেও বহুবার বলেছি যে চলতি অর্থবছরের বাজেটে এই পাঁচটি নির্বাচন করার জন্য যে ছয় হাজার কোটি টাকার প্রয়োজন, সেটা আমরা রেখেছি।’

সূত্র : ইউএনবি

দৈনিক জনপদের খবর

সম্পাদক ও প্রকাশক: লিমা ইয়াসমিন
নির্বাহী সম্পাদক : সাইফুল ইসলাম খান
বার্তা সম্পাদক : এস টি শাহিন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনপদের খবর

0:00 0:00
1.0x