খেলার সময় বা অন্য কোনোভাবে ব্যথা পেলে শরীরের কোনো অংশ ফুলে যায়। হাঁটা চলাফেরায় সমস্যা হয়। এ অবস্থায় কী করা উচিত? গরম সেঁক না ঠান্ডা বরফের পট্টি লাগাব? বুঝব কীভাবে কোনটায় উপকার বেশি পাব? এ বিষয়ে কয়েকটি পরামর্শ বিবেচনায় রাখা যেতে পারে।সাধারণ ব্যথায় আমরা অনেক সময় গা লাগাই না। কিন্তু পরে দেখা যায় অসহ্য ব্যথা। তাই প্রথমেই বোঝার চেষ্টা করতে হবে ব্যথার মাত্রা কতটা।
যদি আঘাত বেশি হয়, তাহলে ব্যথার স্থানে দ্রুত বরফের পট্টি দিতে হবে। একে বলে 'ক্রায়ো থেরাপি' বা 'কোল্ড থেরাপি'। হাতের কাছে বরফ না থাকলে ঠান্ডা পানিতে এক টুকরো কাপড় ভিজিয়ে আঘাতপ্রাপ্ত স্থানে লাগাতে হবে।এ ক্ষেত্রে খুব পরিচিত পদ্ধতি হলো 'রাইস সিকোয়েন্স'। ইংরেজি এই শব্দের প্রতিটি অক্ষর দিয়ে গঠিত শব্দগুলো হলো, রেস্ট (বিশ্রাম), আইস (বরফ), কম্প্রেশন (চাপ) ও এলিভেশন (অবস্থার উন্নতি)।
অর্থাৎ আঘাতের মাত্রা বেশি হলে হাঁটা-চলাফেরা না করে ব্যথার স্থানে বরফ-ঠান্ডা পট্টি চেপে রেখে অবস্থার উন্নতি ঘটানোর ব্যবস্থা নিতে হবে।
সূত্র: প্রথম আলো