ধানখেতে পোকা দমনের একটি পরিবেশবান্ধব ও কম খরচের পদ্ধতি হলো আলোক ফাঁদ।ধানখেতে পোকা ধরার জন্য আলো জ্বালানো হয়েছে। সেই আলোয় উড়ে এসে ধরা পড়েছে নানা ধরনের পোকা। ফাঁদ ঘিরে দাঁড়িয়ে সেসব পোকা দেখছিলেন কৃষক মুরাদ মিয়া। কিন্তু ধানখেতে এসব পোকা থাকলেও আপাতত কীটনাশক দেওয়ার প্রয়োজন নেই—কৃষি কর্মকর্তাদের এমন পরামর্শে আশ্বস্ত হতে পারছিলেন না তিনি।
তাঁর একটাই প্রশ্ন, পোকা মারার বিষ না দিলে ধান রক্ষা হবে কীভাবে?গত মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা ব্লকের দড়িচন্ডিবের এলাকায় বসানো একটি আলোক ফাঁদ দেখতে এসে এমন দুশ্চিন্তার কথা জানান মুরাদ মিয়া। এবার ৬৫ শতাংশ জমিতে আমন ধান চাষ করেছেন তিনি। তাঁর মতো আরও অন্তত ২০ জন কৃষক সেদিন ফাঁদ দেখতে জড়ো হয়েছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন নারী কৃষকও ছিলেন।ধানখেতে পোকা দমনের একটি পরিবেশবান্ধব ও কম খরচের পদ্ধতি হলো আলোক ফাঁদ।
এটি মূলত আলোর প্রতি আকৃষ্ট হয় এমন ক্ষতিকর পোকা শনাক্ত ও ধরে ফেলার জন্য ব্যবহার করা হয়।
সূত্র: প্রথম আলো