গত মাসে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন লিওনেল মেসি। মেসি-উত্তর যুগে আর্জেন্টিনার প্রথম দুটি ম্যাচ নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতেই। এ মাসে উরুগুয়ে (১৩ নভেম্বর) ও কোস্টারিকার (১৭ নভেম্বর) বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
ফিফা আন্তর্জাতিক উইন্ডোর সেই দুই ম্যাচের জন্য আজ ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।সবশেষ উইন্ডোতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা। সে তুলনায় এবারের উইন্ডোর ম্যাচ দুটিকে ‘কঠিন’ই বলতে হয়।প্রতিবেশী উরুগুয়ের বিপক্ষে ম্যাচ থাকায় অনেকেই ভেবেছিলেন স্কালোনি হয়তো তাঁর চেনা পুরোনো দুর্গেই ভরসা রাখবেন।
কিন্তু জাতীয় দলের আমূল পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।
সূত্র: প্রথম আলো