বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্ট (ডিএসবিএম) ক্যাম্পাসের অধীনে পরিচালিত মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম-ইভিনিং) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। ১৯৭৪ সাল থেকে এই প্রতিষ্ঠানটি দেশের ব্যাংকিং ও আর্থিক খাতের দক্ষ নেতৃত্ব তৈরি করে চলেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ প্রোগ্রামটি ব্যাংকিং ও সংশ্লিষ্ট ক্ষেত্রে একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস্টার্স ডিগ্রি প্রদান করে। এর কারিকুলাম সম্পূর্ণ ইন্ডাস্ট্রি-ড্রাইভেন বা শিল্প খাতের চাহিদার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং সংশ্লিষ্ট খাতের অত্যন্ত অভিজ্ঞ ও দক্ষ বিশেষজ্ঞরা এই প্রোগ্রামে পাঠদান করেন। এটি বিআইবিএমের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম।
কর্মজীবী পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী খরচে এটি একটি অসাধারণ সুযোগ।
সূত্র: প্রথম আলো