মৃত স্বজনদের স্মরণ, তাঁদের আত্মার শান্তি কামনা ও সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে ২ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয়েছে অল সোলস ডে বা সকল আত্মার দিবস। খ্রিষ্টান সম্প্রদায়ের কাছে দিনটি ভালোবাসা, স্মৃতি ও পরকালের প্রত্যাশার এক গভীর ধর্মীয় উপলব্ধি।চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকার পবিত্র জপমালা রানি গির্জায় বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে অল সোলস ডে।
এ উপলক্ষে প্রয়াত আত্মীয়স্বজন ও পরিজনদের স্মরণ করেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। ঐতিহাসিক এই গির্জার সঙ্গে চট্টগ্রামের খ্রিষ্টান সম্প্রদায়ের দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য জড়িয়ে রয়েছে। ১৬০০ সালের ২৪ জুন গির্জাটি প্রতিষ্ঠিত হয়। এটি চট্টগ্রামের ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ উপাসনালয়।প্রার্থনায় সিক্ত হৃদয়দিনটি উপলক্ষে গির্জায় বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।
প্রিয়জনদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা, ধর্মীয় সংগীত ও বিশেষ উপাসনায় অংশ নেন খ্রিষ্টধর্মাবলম্বীরা।আহা রে জীবন!দিনটির সবচেয়ে আবেগঘন দৃশ্য দেখা যায় গির্জার পাশের সমাধিক্ষেত্রে।
সূত্র: প্রথম আলো