advertisement

সিডনি থেকে সাড়ে ৭ হাজার কিলোমিটার দূরে বসে রোগীর শরীরে অস্ত্রোপচার করলেন চিকিৎসক

সিডনি থেকে সাড়ে ৭ হাজার কিলোমিটার দূরে বসে রোগীর শরীরে অস্ত্রোপচার করলেন চিকিৎসক
দূরনিয়ন্ত্রিত এই আন্তমহাদেশীয় অস্ত্রোপচারের সফল পরীক্ষা চালান সহযোগী অধ্যাপক রুবেন থানাগাসালম। সিডনি, অস্ট্রেলিয়া
ফটো কার্ড প্রিন্ট

অস্ট্রেলিয়ার সিডনিতে বসে হাত নাড়ছেন শল্যচিকিৎসক আর প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার দূরে চীনের সাংহাইয়ের হাসপাতালের টেবিলে চলছে নিখুঁত অস্ত্রোপচার। কল্পবিজ্ঞানের মতো শোনালেও চিকিৎসাবিজ্ঞানের অভাবনীয় এই অগ্রগতির তথ্য আজ সোমবার অস্ট্রেলিয়ার মূলধারার গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সিডনির ‘ক্রিস ওব্রায়েন লাইফহাউসে’ বসে দূরনিয়ন্ত্রিত এই আন্তমহাদেশীয় অস্ত্রোপচারের সফল পরীক্ষা চালান সহযোগী অধ্যাপক রুবেন থানাগাসালম।

সিডনি থেকে তিনি সাংহাইয়ে রাখা একটি কৃত্রিম কিডনি কেটে আবার নিখুঁতভাবে সেলাই করেন।অস্ত্রোপচারে ব্যবহৃত হয়েছে সর্বাধুনিক ‘টুমাই’ নামের একটি বিশেষ রোবট। পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয়েছে অতিগতির ‘ফাইভ-জি’ ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে। চিকিৎসক সিডনিতে বসে যেভাবে হাত ঘুরিয়েছেন, সাংহাইয়ের রোবটের হাতগুলো ঠিক একই গতিতে নিখুঁত কাজ করেছে।

সময়ের কোনো দৃশ্যমান ব্যবধান বা সংযোগ বিভ্রাট ছাড়াই পুরো প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়।চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারের এ পরীক্ষা পুরোপুরি সফল হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পুলিশের পোশাক পরে বসে আছে বিড়াল, জাদুঘরে ভিড় পুলিশের পোশাক পরে বসে আছে বিড়াল, জাদুঘরে ভিড় ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ জন্মের পর থেকে মায়ের কোলে আছে স্লথশাবক, থাকবে কয়েক মাস জন্মের পর থেকে মায়ের কোলে আছে স্লথশাবক, থাকবে কয়েক মাস জনসমক্ষে ‘কারাবন্দী’ ট্রাম্প, তেহরানে অভিনব আয়োজন জনসমক্ষে ‘কারাবন্দী’ ট্রাম্প, তেহরানে অভিনব আয়োজন মালিকের মৃত্যুর পরও হাসপাতাল ছাড়েনি মোরগ, ৮ বছর ধরে অপেক্ষা মালিকের মৃত্যুর পরও হাসপাতাল ছাড়েনি মোরগ, ৮ বছর ধরে অপেক্ষা
advertisement

‘ম্যাচিং ম্যাচিং’ লিখে ছবি প্রকাশ, পরীমনির সাজে কী মিল?

‘ম্যাচিং ম্যাচিং’ লিখে ছবি প্রকাশ, পরীমনির সাজে কী মিল?

ঝলমলে পোশাক, মানানসই গয়না আর হাতে বোতল-সব মিলিয়ে নতুন এক সাজে ধরা দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। শনিবার (৩১ অক্টোবর) নিজের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রীলঙ্কার ৩২৫ রান টপকে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

শ্রীলঙ্কার ৩২৫ রান টপকে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

মনে হচ্ছিল, ফাইনালটা লঙ্কানদের পক্ষেই চলে গেছে। বোর্ডে ৩২৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে ১৪ রানেই পাকিস্তানের ২ উইকেট তুলে নেয় তারা। কিন্তু পাকিস্তান দলটি বরাবরই আনপ্রেডিক্টেবল। সেটি আরও একবার দেখা গেলো ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩১ অক্টোবর ২০২৬

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩১ অক্টোবর ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন