advertisement

গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ

গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ
রাজধানীর গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় এনবিআরের যৌথ অভিযানে গোপন কক্ষ থেকে উদ্ধার করা কার্টনভর্তি মদের বোতল পরীক্ষা করছেন এক কর্মকর্তা
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় এনবিআরের যৌথ অভিযানে গোপন কক্ষ থেকে উদ্ধার করা কার্টনভর্তি মদের বোতল পরীক্ষা করছেন এক কর্মকর্তারাজধানীর গুলশানে ‘কিংফিশার’ নামের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ২ হাজার ৩৫৯ লিটার মদ ও বিয়ার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত দল। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ অভিযান চলে প্রায় তিন ঘণ্টা।

এ সময় রেস্তোরাঁটির প্রদর্শনী ও গুদামের পাশাপাশি একটি বিলবোর্ডের আড়ালে থাকা গোপন কক্ষ থেকে রেজিস্ট্রারে নথিভুক্ত না থাকা এসব বিদেশি মদ ও বিয়ারের সন্ধান পাওয়া যায়।সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ।

এ সময় মূসক ও কর গোয়েন্দা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।রেজভী আহম্মেদ বলেন, অভিযানের সময় পোষা প্রাণী দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান ব্যালন ডি’অর: তারায় খচিত লন্ডন ব্যালন ডি’অর: তারায় খচিত লন্ডন হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা উদ্ধার হওয়া নবজাতক ফিরল মায়ের কোলে উদ্ধার হওয়া নবজাতক ফিরল মায়ের কোলে রেস্তোরাঁয় গোপনে তরুণ-তরুণীর ছবি তুলে ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার রেস্তোরাঁয় গোপনে তরুণ-তরুণীর ছবি তুলে ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার
advertisement

বাংলাদেশি পণ্যে শুল্ক কমানোর প্রস্তাব, এফটিএ আলোচনায় জোর থাইল্যান্ডের

বাংলাদেশি পণ্যে শুল্ক কমানোর প্রস্তাব, এফটিএ আলোচনায় জোর থাইল্যান্ডের

বাংলাদেশ-থাইল্যান্ডের চতুর্থ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানো, ওষুধ ও পাটজাত পণ্যের আমদানি বাড়ানো এবং দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর বিষয়টি গুরুত্ব পেয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের লিড ১৫০ ছাড়াবে না, বিশ্বাস উইন্ডিজ কোচের

বাংলাদেশের লিড ১৫০ ছাড়াবে না, বিশ্বাস উইন্ডিজ কোচের

বাংলাদেশের প্রথম ইনিংসের ২৭২ রানের চেয়ে ২৭ রান কম ২৪৫ করে অলআউট হওয়া ওয়েস্ট ইন্ডিজই এখন মিরপুর টেস্টের চালকের আসনে। আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলাও শেষ হওয়ার আগে ১০৬ রানের লিড নিয়েছে বাংলাদেশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাজেকে অবরোধ শিথিল

সাজেকে অবরোধ শিথিল

স্থানীয় বাসিন্দাদের খাদ্য সংগ্রহ ও কৃষিপণ্য বাজারজাতের সুবিধার্থে সাজেকে চলমান সড়ক অবরোধ রোববার (১ নভেম্বর) ১৩ ঘণ্টার জন্য শিথিল করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী দুই সংগঠন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন