দেশের প্রতিটি কোম্পানিতে একজন করে আইনজীবী নিয়োগ বাধ্যতামূলক করার উদ্যোগ নিতে চান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ লক্ষ্যে কোম্পানি আইন সংশোধনের প্রস্তাব বাণিজ্যমন্ত্রীর কাছে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
দেশের প্রতিটি কোম্পানিতে একজন করে আইনজীবী নিয়োগ বাধ্যতামূলক করার উদ্যোগ নিতে চান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ লক্ষ্যে কোম্পানি আইন সংশোধনের প্রস্তাব বাণিজ্যমন্ত্রীর কাছে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের জার্সিতে তাঁর ২৩৪ ম্যাচের ক্যারিয়ারে অনেক রেকর্ড গড়েছেন, আছে অনন্য সব অর্জনও।
আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো (২০০৩–২০২৬)১ম ম্যাচ বিপক্ষ কাজাখস্তান, ২০ আগস্ট ২০০৩ (প্রীতি ম্যাচ)শেষ ম্যাচ বিপক্ষ ওয়েলস, ২৪ সেপ্টেম্বর ২০২৬ (নেশনস লিগ)পর্তুগালের জার্সিতে সিআর সেভেনজাতীয় দলের হয়ে ট্রফি—ইউরো (২০১৬), উয়েফা নেশনস লিগ (২০১৮–১৯ ও ২০২৪–২৫)।৩পর্তুগালের হয়ে খেলেছেন ১৮ হাজার ৬০৪ মিনিট।
১৮৬০৪পর্তুগালের জার্সিতে রেকর্ড ১৪৬ গোল ক্রিস্টিয়ানো রোনালদোরসবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন স্পেন ও লুক্সেমবুর্গের বিপক্ষে।১১সবচেয়ে বেশি গোল লুক্সেমবুর্গের বিপক্ষে।
সূত্র: প্রথম আলো
দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে বিপুলসংখ্যক চিকিৎসকের পদ খালি পড়ে থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, চিকিৎসকদের কোথায় পদায়ন করা হবে, কীভাবে তাঁদের কাজে লাগানো হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।
আজ শুক্রবার সকালে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৩২তম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার–২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন জাহিদ হোসেন। রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সমাজকল্যাণমন্ত্রীর আগে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।
তাঁর উদ্দেশে জাহিদ হোসেন বলেন, ‘ডাক্তার তো দিতেই পারেন না।
সূত্র: প্রথম আলো
নাজমুল হোসেনকে এমনিতে দেখে পাশের বাড়ির সুবোধ ছেলে বলেই মনে হয়। কিন্তু বাড়ি থেকে বের হয়ে মাঠে নামলে ভিন্ন কথা। ওই যে কথায় আছে না, ‘দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, চুপিচুপি খায় চানাচুর ভাজা!’টেস্ট অধিনায়ককে ‘রাজা’ বিবেচনা করলে শুধু ‘লঙ্কা’র জায়গায় ‘বাংলাদেশ’ বসিয়ে নিলেই হয়। অধিনায়ক নাজমুল যে মাঠে দুষ্টুমিতেও কম যান না, সেটা প্রতিপক্ষ দলের ব্যাটিংয়ের সময়ই বোঝা যায়। মানসিক চাপে রাখতে অম্লমধুর স্লেজিং চালিয়ে যান।
কিন্তু আজ যে নাজমুলের কথা বলা হচ্ছে, সেটা এই নাজমুল নয়।তিন বছর আগের সেই নাজমুলের কাঁধে অধিনায়কত্বের ভার ছিল না। কিন্তু চোখ–কান সজাগ ছিল এখনকার মতোই। সেদিন অ্যাঞ্জেলো ম্যাথুসের সেই ‘ট্রেন’ মিস করার সুবিধাটা নাজমুলই টের পেয়েছিলেন সবার আগে।আক্ষরিক অর্থেই ট্রেন মিস নয়। মাঠের বিশেষ এক পরিস্থিতি বোঝাতে রূপকভাবে কথাটি বলা।
তিন বছর আগে দিল্লিতে ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে ম্যাথুস সত্যি সত্যিই ব্যাটিং করার ‘ট্রেন’ মিস করেছিলেন!
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন