advertisement

সিডনিতে কাল চালু হচ্ছে নতুন দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর

সিডনিতে কাল চালু হচ্ছে নতুন দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর
ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর
ফটো কার্ড প্রিন্ট

রাজনৈতিক টানাপোড়েন আর দীর্ঘ আট দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ডানা মেলছে অস্ট্রেলিয়ার সিডনির দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। কাল রোববার পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন) থেকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।

পাঁচ দশকের বেশি সময় পর দেশটিতে সম্পূর্ণ নতুন কোনো প্রধান বিমানবন্দর চালুর ঐতিহাসিক মাইলফলক এটি।সিডনির কেন্দ্রস্থল থেকে প্রায় ৪৪ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই বিমানবন্দর ২৪ ঘণ্টা পরিচালিত হবে। বর্তমানে সিডনির প্রধান ও একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফ্লাইট চলাচলের যে নৈশকালীন নিষেধাজ্ঞা (কারফিউ) রয়েছে, এখানে তা থাকছে না।

ফলে গভীর রাত কিংবা ভোরেও নিরবচ্ছিন্নভাবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করতে পারবে।প্রথম দফায় ৩ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ রানওয়ে ও সমন্বিত একটি টার্মিনাল নিয়ে যাত্রা শুরু করছে বিমানবন্দরটি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সহিংস আন্দোলনে যুক্তদের সরকারি চাকরির দরজা বন্ধ, যোগীর নির্দেশ সহিংস আন্দোলনে যুক্তদের সরকারি চাকরির দরজা বন্ধ, যোগীর নির্দেশ ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, পশ্চিমবঙ্গ ও আসামে সতর্কতা ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, পশ্চিমবঙ্গ ও আসামে সতর্কতা অভিলাষ অভিলাষ ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের
advertisement

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান

পাবনার মালঞ্চি ইউনিয়নে সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে ৬ জন নিহতের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার ও আহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

মৌলভীবাজারের কুলাউড়ায় সুনিয়া আক্তার (১৬) নামে দশম শ্রেণির এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন ৩ প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন ৩ প্রার্থী

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জামানত হারিয়েছেন তিন প্রার্থী। তারা প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগও না পাওয়ায়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন