কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে গোসলে নেমে ঢাকার কেরানীগঞ্জের মাদ্রাসার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সৈকতের দক্ষিণ অংশে এ ঘটনা ঘটে। এ সময় পানিতে তলিয়ে যাওয়া আরও ১৫ শিক্ষার্থীকে উদ্ধার করেন বিচ কর্মীরা। নিহত শিক্ষার্থীর নাম মো. শান্ত (১৫)। তার বাড়ি কেরানীগঞ্জে বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শান্তর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ইনানী সৈকতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের একটি মাদ্রাসার ১৬ শিক্ষার্থী ইনানী সৈকতে যায়।
সৈকতের চুনাপাথরের ওপর কিছুক্ষণ বসে থাকার পর তারা দক্ষিণ অংশের পানিতে গোসলে নামে।
সূত্র: প্রথম আলো
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন