ইসরায়েলের নির্বাচনের চূড়ান্ত ফল স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে প্রকাশিত হয়েছে। এতে নিশ্চিত হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট কিংবা প্রধান বিরোধী জোট, কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। এ ফলাফলের পর ইসরায়েলে সরকার গঠন নিয়ে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরে দর-কষাকষি ও রাজনৈতিক অনিশ্চয়তা চলতে পারে। নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তাদের মিত্ররা পার্লামেন্টে ৫৩টি আসন পেয়েছে।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১টি আসন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ফলে দেখা গেছে, ২০২২ সালের নির্বাচনে নেতানিয়াহু জোটের পাওয়া ৬৪টি আসন থেকে এবার আসনসংখ্যা কমেছে।সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোট পেয়েছে ৪৮ আসন। কয়েক মাস ধরে জনমত জরিপে এ জোট এগিয়ে ছিল।
আর দুটি আরব দল পেয়েছে ১৯টি আসন, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ।এ নির্বাচনকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর সবচেয়ে কট্টরপন্থী সরকারের পক্ষে-বিপক্ষে এক ধরনের গণভোট হিসেবে দেখা হচ্ছিল।
সূত্র: প্রথম আলো
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন