গত জুলাইয়ে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর ব্রাজিল দলকে ঢেলে সাজাতে চেয়েছিলেন কার্লো আনচেলত্তি। সেই লক্ষ্যে গত সেপ্টেম্বর–অক্টোবরে বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জন খেলোয়াড়কে বাদ দেন। ২৬ জনের সেই স্কোয়াডে ৮ জন ছিল নতুন মুখ।আগামী মাসে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
বিশ্বকাপের পর এই দ্বিতীয় আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচের জন্য গতকাল রাতে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ আনচেলত্তি। বরাবরের মতো নতুনদের দলে ডেকে পরীক্ষা–নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন এই কোচ।এবার আনচেলত্তির ২৬ জনের দলে নতুন মুখ ৫ জন। ১৫ খেলোয়াড়ের বয়স ২৩ বছর বা এর কম। এর মধ্যে ১০ জন ছিলেন গত সেপ্টেম্বর–অক্টোবরে ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াডে।
বোঝা যাচ্ছে, ২০৩০ বিশ্বকাপ জয়ের ‘ব্লু প্রিন্ট’ বানাতে অভিজ্ঞ খেলোয়াড়দের ধরে রাখার পাশাপাশি তরুণদের নিয়ে শক্ত ভিত গড়ার চেষ্টা করছেন এই কোচ।অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে বিশ্বকাপে সাধারণত সেরা দল নিয়েই যায় দেশগুলো।
সূত্র: প্রথম আলো
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন