advertisement

আবার চিতাবাঘ কেনার উদ্যোগ, নিঃসঙ্গ সিংহ, হায়েনা ও উল্লুকের সঙ্গী আনছে জাতীয় চিড়িয়াখানা

আবার চিতাবাঘ কেনার উদ্যোগ, নিঃসঙ্গ সিংহ, হায়েনা ও উল্লুকের সঙ্গী আনছে জাতীয় চিড়িয়াখানা
কমন ইল্যান্ড দুটি সবুজ ঘাস খাচ্ছে
ফটো কার্ড প্রিন্ট

জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ গত অর্থবছরে চিতাবাঘ কেনার উদ্যোগ নিয়েছিল। তবে দরপত্র, কার্যাদেশ, আন্তর্জাতিক অনুমতিসহ বেশির ভাগ প্রক্রিয়া শেষ হলেও সেই উদ্যোগ ব্যর্থ হয়। চলতি অর্থবছরে আবার দুটি চিতাবাঘ কেনার উদ্যোগ নিয়েছে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পাশাপাশি জাতীয় চিড়িয়াখানা তিনটি সিংহ, দুটি হায়েনা ও তিনটি উল্লুক কেনার প্রক্রিয়া শুরু করেছে। এসব প্রাণী কেনার জন্য ১ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ আছে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক মো. শাহিনুর আলম প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, চিড়িয়াখানায় থাকা সিংহ, হায়েনা ও উল্লুকের সঙ্গী নেই। দীর্ঘ সময় ধরে তারা নিঃসঙ্গ। তারা যেন সঙ্গী পায়, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। তা ছাড়া চিড়িয়াখানায় কোনো চিতাবাঘ নেই। এই প্রাণীর প্রতি দর্শনার্থীদের আগ্রহ রয়েছে। তাই চিতাবাঘও কেনা হবে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, চিতাবাঘ, সিংহ, হায়েনা ও উল্লুক কেনার জন্য ১২ অক্টোবর ইজিপিতে (ইলেকট্রনিক সরকারি ক্রয় ব্যবস্থা) দরপত্র দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি প্রাণবৈচিত্র্য সম্মেলন কি প্রাণপ্রকৃতির রক্তক্ষত আমলে নেবে প্রাণবৈচিত্র্য সম্মেলন কি প্রাণপ্রকৃতির রক্তক্ষত আমলে নেবে পরিচিত শব্দের অচেনা ইতিহাসে নোয়াখালী বন্ধুসভার পাঠচক্র পরিচিত শব্দের অচেনা ইতিহাসে নোয়াখালী বন্ধুসভার পাঠচক্র আহমেদ খান হীরকের গল্প—ভয় আহমেদ খান হীরকের গল্প—ভয় আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার  আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার 
advertisement

হাটহাজারীতে শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী

হাটহাজারীতে শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী

অনুষ্ঠানে শিশুরা নিজেদের হাতে পুঁতি দিয়ে তৈরি তাজমহলের একটি শোপিস মন্ত্রীকে উপহার দেয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিরাজের বিদায়ে ৬ উইকেট হারালো বাংলাদেশ

মিরাজের বিদায়ে ৬ উইকেট হারালো বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২৭ রানের লিড পেয়ে ব্যাট করতে নামলেও হারিয়ে ফেলেছে ইতোধ্যেই ৬ উইকেট। সবশেষ ব্যাটার হিসেবে জোমেল ওয়ারিক্যানের বলে বোল্ড হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের ধানমন্ডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনকে আটক করেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন