টানা দুই দফা বৃদ্ধির পর দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমেছে। নতুন এই দাম আজ শুক্রবার সকাল ১০টায় কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এর আগে গত দুই দিনে (বুধ ও বৃহস্পতিবার) সোনার দাম বাড়ানো হয় ৩ হাজার ৮৪৯ টাকা।
এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বেড়েছিল।নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।গতকালের তুলনায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমেছে ১ হাজার ৬৩৩ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হাজার ১০৮ টাকা কমেছে।সোনার পাশাপাশি রুপার দামও কমেছে।
সূত্র: প্রথম আলো
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন