advertisement

ওপারে আমার ঘর

ওপারে আমার ঘর
অলংকরণ: মাসুক হেলাল
ফটো কার্ড প্রিন্ট

আমেরিকা থেকে কেউ দেশে যেতে চাইলে সেই খবর প্রকাশ করতে খানিকটা দ্বিধা বোধ করে। রাজ্যের আত্মীয় আর পরিচিতেরা নিজেদের আত্মীয়–পরিজনদের জন্য উপহারসামগ্রী নিয়ে হাজির হন। সবই জরুরি। ওষুধের বোতল, বাচ্চাদের জামা, ডায়াবেটিস বা ব্লাডপ্রেশার মাপার যন্ত্র, চকলেট, নতুন–পুরোনো আইফোন, আর এমন কিছু রহস্যময় প্যাকেট, যা হাতে দেওয়ার সময় সবাই নিচু গলায় ষড়যন্ত্র করছে, এমন স্বরে বলে ‘তেমন কিছু না।

খুবই হালকা।’এই ‘খুবই হালকা’ জিনিসগুলোর ওজন সাধারণত সাত থেকে দশ পাউন্ড হয়ে থাকে।প্লেন একেকজন সাধারণ যাত্রীকে পঞ্চাশ পঞ্চাশ মোট এক শ পাউন্ড ওজনের মালামাল চেক ইন করার সুযোগ দেয়। যে দেশে যাচ্ছে, সে নিজের জামাকাপড় ও আত্মীয়দের জন্য উপহার নিতে গিয়ে ওজন মেলাতে হিমশিম খাচ্ছে।

এর ওপর বাড়তি মাল ধরিয়ে দিলে যে ওকে এয়ারপোর্টে বিড়ম্বনায় পড়তে হয়, সেটা ইচ্ছা করেই কেউ বুঝতে চান না।এদিকে আমাদের বাংলাদেশিদের স্বভাব হচ্ছে আমরা মুখের ওপর না বলতে পারি না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘আব কি বার, ট্রাম্প সরকার’ থেকে অবিশ্বাস—মোদির ভারত কেন ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ‘আব কি বার, ট্রাম্প সরকার’ থেকে অবিশ্বাস—মোদির ভারত কেন ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়... সহিংস আন্দোলনে যুক্তদের সরকারি চাকরির দরজা বন্ধ, যোগীর নির্দেশ সহিংস আন্দোলনে যুক্তদের সরকারি চাকরির দরজা বন্ধ, যোগীর নির্দেশ ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, পশ্চিমবঙ্গ ও আসামে সতর্কতা ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, পশ্চিমবঙ্গ ও আসামে সতর্কতা অভিলাষ অভিলাষ ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু
advertisement

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা
ইসরায়েলের পার্লামেন্টের স্পিকার আমির ওহানা

ইসরায়েলের নতুন পার্লামেন্টের শুরুর দিনই স্পিকার আমির ওহানাকে সরাতে চায় প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী রাজনৈতিক শিবির। এই শিবিরে ইসরায়েলের আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোও রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে সমঝোতাও হয়েছে। গত মঙ্গলবার ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রাপ্ত ফল অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট পেয়েছে ৫৩টি আসন।

সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের বিরোধী জোট পেয়েছে ৪৮টি। আরব জোট ও দল জয়েন্ট লিস্ট এবং রাআম পেয়েছে ১৯ আসন। নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরাইসরায়েলের পার্লামেন্ট বা নেসেটে সরকার গঠনের জন্য কমপক্ষে ৬১টি আসন পেতে হয় কোনো দল বা জোটকে। সে দিক দিয়ে কোনো দল বা জোটই এই সংখ্যক আসন পায়নি।

তবে আইজেনকটের বিরোধী জোট যদি জয়েন্ট লিস্ট বা রাআমকে সঙ্গে নেয় তাহলে, তারা সরকার গঠন করতে পারবে।জোট সরকার গঠন নিয়ে দলগুলোর মধ্যে হিসাব-নিকাশ চলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসির ফল আজ, এবার ফল দেখতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে

এইচএসসির ফল আজ, এবার ফল দেখতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের দিনে এভাবেই আনন্দ উদযাপান করেন শিক্ষার্থীরা

এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ শনিবার, ৩১ অক্টোবর। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে।এদিকে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে রেজাল্ট পোর্টাল, শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যম ও মুঠোফোনে এসএমএস বা খুদে বার্তায় ফলাফল পাবেন শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।মুঠোফোনে এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল জানার নম্বর পরিবর্তন করেছে শিক্ষা বোর্ড। এর আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার ২০২৬ সালে নতুন নম্বর ১৬১৪০ (16140)-এ এসএমএস পাঠাতে হবে শিক্ষার্থীদের।এইচএসসি পরীক্ষা দিতে কুমিল্লায় প্লাস্টিকের নৌকায় কেন্দ্রে গিয়েছিলেন শিক্ষার্থীরা।

ছবি ২০২৬ সালে এইচএসসি পরীক্ষারঅনলাইনে রেজাল্ট পোর্টাল— বোর্ড প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এবং ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।নতুন নম্বর ১৬১৪০-এ এইচএসসি ফল জানার জন্য এসএমএস পাঠাতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শুধু হ্যালোউইন নয়, বিশ্বজুড়ে যুগ যুগ ধরে পালিত হচ্ছে এই ৭টি ভৌতিক উৎসব

শুধু হ্যালোউইন নয়, বিশ্বজুড়ে যুগ যুগ ধরে পালিত হচ্ছে এই ৭টি ভৌতিক উৎসব
হ্যালোউইন উদযাপন হয় ভূতুড়ে সাজসজ্জার আয়োজন করা হয়

মৃত আত্মা, পূর্বপুরুষের স্মৃতি আর অতিপ্রাকৃত বিশ্বাসকে ঘিরে হ্যালোউইন ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে নানা উৎসব ও ঐতিহ্য।হ্যালোউইন বিশ্বের সবচেয়ে পরিচিত ভূতকেন্দ্রিক উৎসবগুলোর একটি। আজ ৩১ অক্টোবর বিশ্বজুড়ে এই উৎসব পালিত হচ্ছে। করা হচ্ছে নানা আয়োজন। তবে মৃত আত্মা, পূর্বপুরুষের স্মৃতি আর অতিপ্রাকৃত বিশ্বাসকে ঘিরে এই হ্যালোউইন ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে নানা উৎসব ও ঐতিহ্য।

কোথাও ভূতের সাজে মেতে ওঠে মানুষ, কোথাও মৃত স্বজনদের জন্য সাজানো হয় বেদি, জ্বালানো হয় মোমবাতি কিংবা লণ্ঠন। আবার কোনো কোনো দেশের প্রথা অনুযায়ী, পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় আয়োজন করা হয় বিশেষ আচার-অনুষ্ঠানের। চলুন এক নজরে দেখে আসি বিশ্বের যত ভৌতিক উৎসব।হ্যালোউইন উদযাপন হয় ভূতুড়ে সাজসজ্জার আয়োজন করা হয় ১. হ্যালোউইন মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশে প্রতি বছর ৩১ অক্টোবর পালিত হয় হ্যালোউইন।

প্রাচীন কেল্টিক উৎসব ‘সামহাইন’ থেকে এর উৎপত্তি বলে মনে করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন