অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে।
প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়াএ সপ্তাহের রাশিফল (৩১ অক্টোবর–৬ নভেম্বর ২০২৬)মেষ রাশিমেষ রাশিসব লড়াই জিতে নেওয়াই সাফল্য নয়, কখনো কখনো কোন লড়াইয়ে জড়ানো উচিত নয়, সেটি বুঝতে পারাও বড় অর্জন। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণের তাগিদ বাড়বে, কিন্তু অন্যের সঙ্গে প্রতিযোগিতায় নেমে নিজের শক্তি ক্ষয় করবেন না।
কোনো দায়িত্ব বা পরিকল্পনা প্রত্যাশামতো এগোতে দেরি হলে নতুন করে কৌশল সাজাতে হতে পারে।পারিবারিক জীবনে ছোট কোনো বিষয় বড় হয়ে ওঠার আগেই আলোচনার মাধ্যমে সমাধান করুন।
সূত্র: প্রথম আলো
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন