advertisement

বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংজিতে কেন মাছ ধরা নিষিদ্ধ

বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংজিতে কেন মাছ ধরা নিষিদ্ধ
ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী অন্তত ১৩৫টি মাছের প্রজাতি নদী থেকে পুরোপুরি হারিয়ে গেছে
ফটো কার্ড প্রিন্ট

এশিয়ার দীর্ঘতম ও বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংজি। এটি তিব্বত মালভূমির তাঙ্গুলা পর্বতমালা থেকে শুরু হয়ে সাংহাইয়ের কাছে পূর্ব চীন সাগরের সঙ্গে মেশার আগে মধ্য ও পূর্ব চীনের প্রায় ৬ হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।কোটি কোটি মানুষকে পানি ও জীবিকা দেওয়ার পাশাপাশি এই নদী ছিল অনেক অদ্ভুত ও সুন্দর জলজ প্রাণীর আবাসস্থল।

এর মধ্যে রয়েছে বাইজি ডলফিন, বিশাল আকৃতির চায়নিজ প্যাডলফিশ, চায়নিজ জায়ান্ট স্যালামান্ডার, ইয়াংজি ফিনলেস পোর্পোইস এবং চায়নিজ সাকারের মতো অনন্য সব বন্য প্রাণী।তবে কয়েক দশক ধরে নদীর পরিবেশ নষ্ট হওয়ার কারণে এই প্রাণীগুলোর অনেকগুলোই আজ বিলুপ্ত, প্রায় বিলুপ্ত কিংবা বিলুপ্তির পথে।অতিরিক্ত মাছ ধরা, একের পর এক বাঁধ নির্মাণ, দূষণ, নদী খনন এবং নদীর আশপাশে জমি দখলের ফলে ১৯৫০ সাল থেকে ইয়াংজি নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে।

নদীতে মাছের পরিমাণ কমে যাওয়ায় কিছু অসাধু জেলে মাছ ধরার জন্য বিদ্যুৎ বা ইলেকট্রোফিশিং, বিষের মতো ধ্বংসাত্মক উপায় বেছে নেয়।২১ শতকের শুরুতে দেখা যায়, ২০ শতকের প্রথমার্ধের তুলনায় নদীতে মাছের উৎপাদন কমে মাত্র ২৫ ভাগে নেমে এসেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা এইচএসসির ফল আজ, এবার ফল দেখতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে এইচএসসির ফল আজ, এবার ফল দেখতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে শুধু হ্যালোউইন নয়, বিশ্বজুড়ে যুগ যুগ ধরে পালিত হচ্ছে এই ৭টি ভৌতিক উৎসব শুধু হ্যালোউইন নয়, বিশ্বজুড়ে যুগ যুগ ধরে পালিত হচ্ছে এই ৭টি ভৌতিক উৎসব শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই... শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই... ব্যাথা পেলে বরফ দেব না গরম সেঁক ব্যাথা পেলে বরফ দেব না গরম সেঁক
advertisement

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা
ইসরায়েলের পার্লামেন্টের স্পিকার আমির ওহানা

ইসরায়েলের নতুন পার্লামেন্টের শুরুর দিনই স্পিকার আমির ওহানাকে সরাতে চায় প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী রাজনৈতিক শিবির। এই শিবিরে ইসরায়েলের আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোও রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে সমঝোতাও হয়েছে। গত মঙ্গলবার ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রাপ্ত ফল অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট পেয়েছে ৫৩টি আসন।

সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের বিরোধী জোট পেয়েছে ৪৮টি। আরব জোট ও দল জয়েন্ট লিস্ট এবং রাআম পেয়েছে ১৯ আসন। নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরাইসরায়েলের পার্লামেন্ট বা নেসেটে সরকার গঠনের জন্য কমপক্ষে ৬১টি আসন পেতে হয় কোনো দল বা জোটকে। সে দিক দিয়ে কোনো দল বা জোটই এই সংখ্যক আসন পায়নি।

তবে আইজেনকটের বিরোধী জোট যদি জয়েন্ট লিস্ট বা রাআমকে সঙ্গে নেয় তাহলে, তারা সরকার গঠন করতে পারবে।জোট সরকার গঠন নিয়ে দলগুলোর মধ্যে হিসাব-নিকাশ চলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসির ফল আজ, এবার ফল দেখতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে

এইচএসসির ফল আজ, এবার ফল দেখতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের দিনে এভাবেই আনন্দ উদযাপান করেন শিক্ষার্থীরা

এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ শনিবার, ৩১ অক্টোবর। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে।এদিকে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে রেজাল্ট পোর্টাল, শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যম ও মুঠোফোনে এসএমএস বা খুদে বার্তায় ফলাফল পাবেন শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।মুঠোফোনে এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল জানার নম্বর পরিবর্তন করেছে শিক্ষা বোর্ড। এর আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার ২০২৬ সালে নতুন নম্বর ১৬১৪০ (16140)-এ এসএমএস পাঠাতে হবে শিক্ষার্থীদের।এইচএসসি পরীক্ষা দিতে কুমিল্লায় প্লাস্টিকের নৌকায় কেন্দ্রে গিয়েছিলেন শিক্ষার্থীরা।

ছবি ২০২৬ সালে এইচএসসি পরীক্ষারঅনলাইনে রেজাল্ট পোর্টাল— বোর্ড প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এবং ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।নতুন নম্বর ১৬১৪০-এ এইচএসসি ফল জানার জন্য এসএমএস পাঠাতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শুধু হ্যালোউইন নয়, বিশ্বজুড়ে যুগ যুগ ধরে পালিত হচ্ছে এই ৭টি ভৌতিক উৎসব

শুধু হ্যালোউইন নয়, বিশ্বজুড়ে যুগ যুগ ধরে পালিত হচ্ছে এই ৭টি ভৌতিক উৎসব
হ্যালোউইন উদযাপন হয় ভূতুড়ে সাজসজ্জার আয়োজন করা হয়

মৃত আত্মা, পূর্বপুরুষের স্মৃতি আর অতিপ্রাকৃত বিশ্বাসকে ঘিরে হ্যালোউইন ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে নানা উৎসব ও ঐতিহ্য।হ্যালোউইন বিশ্বের সবচেয়ে পরিচিত ভূতকেন্দ্রিক উৎসবগুলোর একটি। আজ ৩১ অক্টোবর বিশ্বজুড়ে এই উৎসব পালিত হচ্ছে। করা হচ্ছে নানা আয়োজন। তবে মৃত আত্মা, পূর্বপুরুষের স্মৃতি আর অতিপ্রাকৃত বিশ্বাসকে ঘিরে এই হ্যালোউইন ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে নানা উৎসব ও ঐতিহ্য।

কোথাও ভূতের সাজে মেতে ওঠে মানুষ, কোথাও মৃত স্বজনদের জন্য সাজানো হয় বেদি, জ্বালানো হয় মোমবাতি কিংবা লণ্ঠন। আবার কোনো কোনো দেশের প্রথা অনুযায়ী, পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় আয়োজন করা হয় বিশেষ আচার-অনুষ্ঠানের। চলুন এক নজরে দেখে আসি বিশ্বের যত ভৌতিক উৎসব।হ্যালোউইন উদযাপন হয় ভূতুড়ে সাজসজ্জার আয়োজন করা হয় ১. হ্যালোউইন মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশে প্রতি বছর ৩১ অক্টোবর পালিত হয় হ্যালোউইন।

প্রাচীন কেল্টিক উৎসব ‘সামহাইন’ থেকে এর উৎপত্তি বলে মনে করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন