advertisement

বিকেলে নয়, সকালেই শ্রমিকদের মজুরি নির্ধারণে প্রথম বৈঠক

বিকেলে নয়, সকালেই শ্রমিকদের মজুরি নির্ধারণে প্রথম বৈঠক
ফটো কার্ড প্রিন্ট

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধির দাবির মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে আজ। পূর্বনির্ধারিত সময় বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ফরিদপুরে ‎স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন ফরিদপুরে ‎স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন চবির হীরকজয়ন্তী আয়োজনে ১২ দফা দাবি ছাত্রশিবিরের চবির হীরকজয়ন্তী আয়োজনে ১২ দফা দাবি ছাত্রশিবিরের শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় না করিয়ে ‘আলোচনায় সমাধান’ চায় জামায়াত শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় না করিয়ে ‘আলোচনায় সমাধান’ চায় জামায়াত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৬৮ কর্মচারী ছাঁটাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৬৮ কর্মচারী ছাঁটাই মেজাজ হারালেন পরীমনি, কী হয়েছিল আদালত চত্বরে? মেজাজ হারালেন পরীমনি, কী হয়েছিল আদালত চত্বরে?
advertisement

চীনের অর্থায়নে দুটি ‘স্মার্ট ক্লাসরুম’ পেল সামসুল হক খান স্কুল, কী সুবিধা আছে

চীনের অর্থায়নে দুটি ‘স্মার্ট ক্লাসরুম’ পেল সামসুল হক খান স্কুল, কী সুবিধা আছে
রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুলে স্থাপিত স্মার্ট ক্লাসরুম। আজ বৃহস্পতিবার সকালে

চীনের কাছ থেকে ১ লাখ ডলারের দুটি ‘স্মার্ট ক্লাসরুম’ উপহার পেয়েছে রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল।

ক্লাসরুম দুটিতে কম্পিউটারসহ আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন শিক্ষাসামগ্রী রয়েছে।আজ বৃহস্পতিবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাসরুম দুটি উদ্বোধন করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং এবং বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ‘লাইটিং আপ দ্য ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আগে দুই দেশের দুই মন্ত্রী স্মার্ট ক্লাসরুম দুটি ঘুরে দেখেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাবার কারাবাস থেকে হোয়াইট হাউস হয়ে ক্ষমতার প্রাসাদে: কে এই কেইশা ল্যান্স

বাবার কারাবাস থেকে হোয়াইট হাউস হয়ে ক্ষমতার প্রাসাদে: কে এই কেইশা ল্যান্স
গত অক্টোবরে জর্জিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন কেইশা ল্যান্স বটমস

প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থী রিক জ্যাকসনকে হারিয়ে জর্জিয়ার গভর্নর নির্বাচিত হয়ে মার্কিন রাজনীতিতে এক অভূতপূর্ব ইতিহাস গড়েছেন কেইশা ল্যান্স বটমস।গত মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের এই মধ্যবর্তী নির্বাচনে জয়ের মধ্য দিয়ে দেশটির ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হলেন।আটলান্টার সাবেক এ মেয়র ও হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা একই সঙ্গে জর্জিয়ার প্রথম নারী এবং প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হওয়ার গৌরব অর্জন করেছেন।

এর আগে জর্জিয়ার গভর্নর পদটি শুধু শ্বেতাঙ্গ পুরুষদেরই দখলে ছিল।ডেমোক্র্যাট পার্টির প্রার্থী বটমস বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হবেন।

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে কেম্প টানা তৃতীয়বারের মতো এ নির্বাচনে অংশ নিতে পারেননি।কেইশা ল্যান্স বটমসের এ বিজয়ের ফলে ২০০৩ সালের পর জর্জিয়ার গভর্নর পদটি আবার ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে এল।শৈশব ও শিক্ষাজীবনজর্জিয়ার আটলান্টায় জন্ম নেওয়া বটমস ‘ফ্রেডরিক ডগলাস হাইস্কুল’ থেকে মাধ্যমিক সম্পন্ন করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চাপা দিয়ে মোটরসাইকেলকে টেনে নিয়ে যায় বাস, কিশোরের মৃত্যুর ঘটনায় আগুন দিল জনতা

চাপা দিয়ে মোটরসাইকেলকে টেনে নিয়ে যায় বাস, কিশোরের মৃত্যুর ঘটনায় আগুন দিল জনতা
যাত্রীদের নামিয়ে বাসে আগুন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাটের জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী এলাকায়

জয়পুরহাট শহরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী। ক্ষুব্ধ জনতা পরে বাসটিতে আগুন ধরিয়ে দেন। আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাট সদর থানার কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের সামনে জয়পুরহাট-হিলি সড়কে এ ঘটনা ঘটে।নিহত আশিফ হোসেন (১৭) সদর উপজেলার হাতিগাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে। তিনি জয়পুরহাট শহরের জয়পুর সুইটস দোকানে কাজ করতেন।

মোটরসাইকেলে তাঁর সঙ্গে ছিলেন একই গ্রামের নাইম (২২) ও জিহাদ (২০)। তাঁরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বাসটি জয়পুরহাট থেকে হিলির দিকে যাচ্ছিল। সকাল সোয়া ১০টার দিকে কাশিয়াবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয় বাসটি। এরপর বাসটি তিন আরোহীকে প্রায় ৫০ মিটার টেনে নিয়ে যায়।

স্থানীয় লোকজন বাসটি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।পরে বাসটি কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে পৌঁছালে ক্ষুব্ধ জনতা সেটি আটকে দেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন