advertisement

টাকা খরচের ভোটে মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জয় রোনালদোর

টাকা খরচের ভোটে মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জয় রোনালদোর
ক্রিস্টিয়ানো রোনালদো
ফটো কার্ড প্রিন্ট

ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে এ বছর উয়েফা এবং ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকী নতুন একটি পুরস্কারের আয়োজন করে—‘ব্যালন ডি’অর অব অলটাইম’(বোট)। ব্যালন ডি’অর জেতা মৌসুমগুলোর মধ্যে কোন মৌসুম সেরা,বৈশ্বিকভাবে তা ভোটের মাধ্যমে ঠিক করতে এই উদ্যোগ নেওয়া হয়। সেজন্য ভোটের পোল চালু করা হয়েছিল গত ১ অক্টোবর থেকে। প্রতিটি ভোটের জন্য ১ ইউরো (১৩৮ টাকা) খরচ করে যত খুশি তত ভোট দিতে পেরেছেন ভক্তরা।গত মঙ্গলবার রাতে এই ভোটগ্রহণ শেষ হয়।

আর ভোটের সে লড়াইয়ে লিওনেল মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর জেতা পাঁচটি ব্যালন ডি’অরের মধ্যে প্রথমটির পারফরম্যান্স সেরা হিসেবে বিজয়ী হয়েছে। অর্থাৎ ২০০৮ সালে তাঁর জেতা ব্যালন ডি’অরের মৌসুম ‘বোট’ জিতেছে। আয়োজকরা আগেই জানিয়েছেন, এজন্য বিজয়ীকে কোনো ট্রফি দেওয়া হবে না।অন্তত দুবার ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড়দের নিয়ে এই ভোটের আয়োজন করা হয়েছিল।

সেই লড়াইয়ে রোনালদোকে বিজয়ী ঘোষণা করা হয় ব্যালন ডি’অরের ওয়েবসাইটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হলো ব্রাজিল দল জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হলো ব্রাজিল দল পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে ভৈরব বন্ধুসভার মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ভৈরব বন্ধুসভার মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ গাজার শিশুদের চিকিৎসায় দেড় কোটি টাকার বেশি অনুদান তুললেন হামজারা গাজার শিশুদের চিকিৎসায় দেড় কোটি টাকার বেশি অনুদান তুললেন হামজারা
advertisement

বাংলাদেশি পণ্যে শুল্ক কমানোর প্রস্তাব, এফটিএ আলোচনায় জোর থাইল্যান্ডের

বাংলাদেশি পণ্যে শুল্ক কমানোর প্রস্তাব, এফটিএ আলোচনায় জোর থাইল্যান্ডের

বাংলাদেশ-থাইল্যান্ডের চতুর্থ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানো, ওষুধ ও পাটজাত পণ্যের আমদানি বাড়ানো এবং দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর বিষয়টি গুরুত্ব পেয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের লিড ১৫০ ছাড়াবে না, বিশ্বাস উইন্ডিজ কোচের

বাংলাদেশের লিড ১৫০ ছাড়াবে না, বিশ্বাস উইন্ডিজ কোচের

বাংলাদেশের প্রথম ইনিংসের ২৭২ রানের চেয়ে ২৭ রান কম ২৪৫ করে অলআউট হওয়া ওয়েস্ট ইন্ডিজই এখন মিরপুর টেস্টের চালকের আসনে। আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলাও শেষ হওয়ার আগে ১০৬ রানের লিড নিয়েছে বাংলাদেশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাজেকে অবরোধ শিথিল

সাজেকে অবরোধ শিথিল

স্থানীয় বাসিন্দাদের খাদ্য সংগ্রহ ও কৃষিপণ্য বাজারজাতের সুবিধার্থে সাজেকে চলমান সড়ক অবরোধ রোববার (১ নভেম্বর) ১৩ ঘণ্টার জন্য শিথিল করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী দুই সংগঠন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন