ছোবল খেয়ে জ্যান্ত সাপ ধরে হাসপাতালে নিয়ে আসেন এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। চিকিৎসকেরা জানিয়েছেন, সাপটি বিষধর নয়। তবে পর্যবেক্ষণের জন্য ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।ময়মনসিংহের ভালুকা উপজেলার আঙ্গারগাড়া গ্রামের বাসিন্দা আবদুল কাদের (৫০)।
তিনি বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আঙ্গারগাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি সাপ তাঁকে ছোবল দেয়। তখন মুঠোফোনের আলো জ্বেলে খুঁজে সাপটিকে ধরে ফেলেন তিনি। পরে লোকজনকে ডেকে জড়ো করেন। তাঁদের সহযোগিতায় সাপটিকে একটি প্লাস্টিকের বস্তায় ভরেন। আঙ্গারগাড়া এলাকাটি সখীপুরের কাছাকাছি।
তিনি দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপটি নিয়ে আসেন।বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আবদুল কাদের জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে পৌঁছান।
সূত্র: প্রথম আলো
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন