advertisement

নেইমারকে মনে করিয়ে প্রথম হ্যাটট্রিক হাকিমির, রেকর্ড এনরিকের

নেইমারকে মনে করিয়ে প্রথম হ্যাটট্রিক হাকিমির, রেকর্ড এনরিকের
ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের পর হাকিমি। গতকাল রাতে লা হাভ্রের মাঠে
ফটো কার্ড প্রিন্ট

পেশাদার ফুটবল খেলছেন প্রায় ১০ বছর। এর মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছেন বিশ্বের অন্যতম সেরা রাইটব্যাক হিসেবে। চ্যাম্পিয়নস লিগ জিতেছেন একাধিকবার। লিগ জিতেছেন দুটি দেশে। গোলও একদম কম নেই রাইটব্যাক হিসেবে। তবু কোথায় যেন একটু খামতি থেকে গিয়েছিল আশরাফ হাকিমির। ক্যারিয়ারে একটা হ্যাটট্রিক নেই!লিগ আঁ–তে গতকাল রাতে লা হাভ্রের বিপক্ষে পিএসজির ৫–১ গোলে জয়ের পর এই কথাটা আর বলার সুযোগ নেই। এ ম্যাচে হাকিমি যে হ্যাটট্রিক করেছেন!

শুধু কী তা–ই, ক্যারিয়ারের ৪৮৬তম এ ম্যাচে বানিয়েছেন দুটি গোলও।ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গত চার মৌসুমে এক ম্যাচে পাঁচ গোল অবদানের (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) কীর্তি গড়া চতুর্থ খেলোয়াড় হাকিমি। এর আগে ফ্রান্সের লিগ আঁ-তে সর্বশেষ নজিরটি গড়েন নেইমার, পিএসজির হয়ে ২০২২ সালে।

শুধু তা–ই নয়, ২০১৫–১৬ মৌসুম থেকে হিসাব করলে দেখা যায়, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ডিফেন্ডার হিসেবে এক ম্যাচে ৫ গোলে অবদান রাখা একমাত্র খেলোয়াড়ও মরক্কো তারকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চাকরি বাঁচানোর লড়াইয়ে ক্যারিক, আর্সেনালের সামনে লিভারপুল চাকরি বাঁচানোর লড়াইয়ে ক্যারিক, আর্সেনালের সামনে লিভারপুল আজ টিভিতে যা দেখবেন (৩১ অক্টোবর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (৩১ অক্টোবর ২০২৬) চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা পাঁচটি হলুদ কার্ড দেখেও কেন মেসি নিষিদ্ধ হচ্ছেন না পাঁচটি হলুদ কার্ড দেখেও কেন মেসি নিষিদ্ধ হচ্ছেন না টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম
advertisement

মানসিক ডাক্তার মানেই 'পাগলের ডাক্তার' এটি সম্পূর্ণ ভুল ধারণা

মানসিক ডাক্তার মানেই 'পাগলের ডাক্তার' এটি সম্পূর্ণ ভুল ধারণা
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

প্রথম আলো ট্রাস্টের আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় আলোচক ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক। ২০২৩ সালের ১৭ এপ্রিল উক্ত আয়োজনে ‘মানসিক চাপ সামলাবেন কীভাবে’ এই বিষয়ের উপর আলোচনা করেন তিনি।

পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।হঠাৎ শ্রবণশক্তি কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা, প্রচণ্ড ঘাম হওয়া, বুক ধড়ফড় করা এবং খাবার হজম না হওয়া অতিরিক্ত মানসিক চাপের লক্ষণ হতে পারে। কারও মধ্যে এসব উপসর্গ দেখা দিলে বুঝতে হবে তিনি মানসিক চাপে ভুগছেন। ‘মানসিক চাপ সামলাবেন কীভাবে’ শীর্ষক পরামর্শ সভায়এ কথা জানান ডা. সরদার আতিক।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের দেশে অনেকেই মানসিক চাপে ভুগলেও মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে চান না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল

১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল
সাজেক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের পর্যটন সড়কে টানা ১০ দিন ধরে চলা অবরোধ কর্মসূচি এক দিনের জন্য শিথিলের ঘোষণা দিয়েছে আন্দোলনরত দুটি সংগঠন। আগামীকাল রোববার এ অবরোধ শিথিল থাকবে। সাধারণ মানুষের দৈনন্দিন মৌলিক চাহিদা ও ভোগান্তির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠন দুটি।গতকাল শুক্রবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের পক্ষে বিজ্ঞপ্তিতে সই করেন বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা।বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার এক দিনের জন্য অবরোধ শিথিল থাকবে। পরদিন থেকে পূর্বঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি আবারও চলবে।সাজেকে চলমান বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছে সংগঠন দুটি।

বিজ্ঞপ্তিতে তারা জানায়, এ উৎসব উদ্‌যাপনের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বিশেষ শিথিলতার ব্যবস্থা রাখা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এবারের এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি

এবারের এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। মানে কেউ পাস করেননি। এবার শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৯টি।গত বছর শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি।

আর তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে এমন প্রতিষ্ঠান ছিল ৬৫টি।এদিকে এ বছরের (২০২৬ সাল) উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে ১১ টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।২০২৫ সালের এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩।

অর্থাৎ গতবারের চেয়ে পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।আজ শনিবার বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন