গত সোমবার সকালে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যারিংটন অনুশীলনকেন্দ্রে ঢুকছিল একটি গাড়ি। চালকের আসনে মাইকেল ক্যারিক। দৃশ্যটা খুব সাধারণ। কিন্তু সেদিন ক্যারিকের গাড়ি চালিয়ে অনুশীলন কেন্দ্রে যাওয়াটাই হয়ে উঠেছিল বড় খবর।আগের দিন নিজেদের মাঠে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হেরেছে ইউনাইটেড। সমর্থকেরা তখন অপেক্ষায়, কখন আসবে ক্যারিকের বরখাস্ত হওয়ার ঘোষণা। অনেকেই ধরে নিয়েছিলেন, কয়েক ঘণ্টার মধ্যেই চাকরি হারাবেন ইউনাইটেড কোচ।
কিন্তু ফুটবল কখনো কখনো মাঠের বাইরেও চমক দেখায়। ইউনাইটেড কর্তৃপক্ষ ক্যারিককে আরেকটু সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।সেই সময় কতটা? উত্তর মিলতে পারে আজ স্টামফোর্ড ব্রিজে। ইংলিশ প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে থাকা চেলসির মুখোমুখি হবে ইউনাইটেড। অবনমন অঞ্চলের মাত্র এক পয়েন্ট ওপরে থাকা ক্যারিকের দলের জন্য ম্যাচটা এখন অনেকটাই বাঁচা-মরার লড়াই।সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জয়হীন ইউনাইটেড।
লিগে ৪০ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরু করেছে দলটি।
সূত্র: প্রথম আলো
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন