গভীর রাতে নদী ছেড়ে ডাঙায় উঠে আসে এক অদ্ভুত মাছ। কখনো দেখা মেলে ক্ষীরাখেতে, কখনো নদীর পাড়ে। দেখতে অনেকটা সাপের মতো। একসময় শীতলক্ষ্যা নদীতে এমন মাছের দেখা মিলত। স্থানীয় মানুষের কাছে বাহোক, বাসুকি কিংবা ক্ষীরাবাইম নামে পরিচিত এই মাছকে ঘিরে আছে কত গল্প, কত লোকবিশ্বাস!
রহস্যময় এই মাছ নিয়ে লিখেছেন বন্য প্রাণী সংরক্ষক, লেখক ও শিকারকাহিনি রচয়িতা সরওয়ার পাঠানমধ্যরাতে ক্ষীরাখেতে অদ্ভুত অতিথিক্ষীরাখেতেও দেখা মিলত মাছটি; এ কারণে দেশের কোনো কোনো এলাকায় মাছটি ‘ক্ষীরাবাইম’ নামে পরিচিতমধ্যরাত। তারাভরা আকাশের নিচে নিজের ক্ষীরাখেতের এক কোণে সতর্ক শিকারির মতো ওত পেতে বসে আছেন মধ্যবয়সী কৃষক বুরুজ মিয়া। সে বছর চরসিন্দুরের চরে ক্ষীরার বেশ ভালো ফলন হয়েছে। বাজারে দামও ভালো।
কিন্তু খেতটা দিনরাত পাহারায় রাখতে হয়।
সূত্র: প্রথম আলো
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন