মিডিয়ায় সহকর্মী নাকি বন্ধু হয় না। কারণ, সবাই এখানে একে অন্যের সহযোগী নয়, প্রতিযোগী। তবে তৌসিফ মাহবুব, সাফা কবির ও মুমতাহিনা টয়ার গল্পটি আলাদা। তিন বন্ধু একসঙ্গে ঘুরতে গেলেন সিলেটের লালাখালে। সেই ঘোরাঘুরির গল্পই শোনাচ্ছেন মনজুরুল আলমতৌসিফ মাহবুব, সাফা কবির ও মুমতাহিনা টয়াগত ২৭ অক্টোবর ছিল অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিন। তৌসিফ জানান, প্রতিবার জন্মদিনেই কোনো না কোনো কাজ পড়ে যায়। শুটিংসহ নানা ব্যস্ততায় দিনটি কাটে।
চাইলেও পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো হয় না। যে কারণে এবার আগে থেকেই শুটিং বন্ধ করেন অভিনেতা তৌসিফ। জানান, ঢাকায় থাকলে কেউ না কেউ, কোনো না কোনো কাজ করিয়ে নেয়। যে কারণে স্ত্রী ও বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তৌসিফ বললেন, ‘এবার জন্মদিনে হারিয়ে যেতে চেয়েছিলাম, পেরেছি। নিজের মতো করে ঘুরেছি; আর যেহেতু বন্ধুরা সব সময় জন্মদিনে পাশে থাকে, সে কারণে তাঁদের জানিয়েছিলাম, আমার সঙ্গে যাবে কি না।
রাজি হয়ে গেল সাফা, টয়া ও সিয়াম (আহমেদ)।
সূত্র: প্রথম আলো
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন