advertisement

ঢাকায় পাসের হার ৭৯%, মানিকগঞ্জে ৩৮%, এইচএসসির ফলে শহর-গ্রামে বড় বৈষম্য

ঢাকায় পাসের হার ৭৯%, মানিকগঞ্জে ৩৮%, এইচএসসির ফলে শহর-গ্রামে বড় বৈষম্য
শিক্ষকদের সঙ্গে মুঠোফোনে এইচএসসি পরীক্ষার ফল দেখছেন শিক্ষার্থীরা। সরকারি আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) চত্বর, বগুড়া
ফটো কার্ড প্রিন্ট

এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলে শহর ও মফস্‌সলের শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের ব্যবধান দেখা গেছে। পাসের হার ও জিপিএ-৫, উভয় ক্ষেত্রেই বেশ এগিয়ে ঢাকা মহানগর। আর ঢাকার বাইরের ফল হতাশাজনক।এ বছর দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩ দশমিক ২৩ শতাংশ। অন্যদিকে জিপিএ-৪ থেকে ৫-এর নিচে প্রায় ১৪ দশমিক ৭৩ শতাংশ পরীক্ষার্থী।

গ্রেডভিত্তিক ফলের অন্যান্য পরিসংখ্যানও বলছে, এবার উত্তীর্ণ শিক্ষার্থীদের বড় অংশের ফল মাঝারি ও তার নিচে।এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত শনিবার। ফল বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা মহানগরে পাসের হার ৭৯ দশমিক ৩৩ শতাংশ। অথচ ঢাকা বোর্ডেরই অধীন মানিকগঞ্জে পাসের হার বেশ কম—৩৮ দশমিক ২৫ শতাংশ।

শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জেও পাসের হার ৪৩ শতাংশের নিচে।ঢাকা মহানগরে এক লাখের বেশি পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৮ হাজারের বেশি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এইচএসসিতে মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৮৩ শতাংশ এইচএসসিতে মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৮৩ শতাংশ জীর্ণ ভবনে নামেই হার্ভার্ড কলেজ, দেশে  শিক্ষার সব স্তরেই অপরিকল্পনার ছাপ জীর্ণ ভবনে নামেই হার্ভার্ড কলেজ, দেশে শিক্ষার সব স্তরেই অপরিকল্পনার ছাপ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা
advertisement

মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া

মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া
মস্কোর সারিৎসিনো জাদুঘর

রাশিয়ার রাজধানী মস্কোর একটি জনপ্রিয় পার্কে হামলার পরিকল্পনার সন্দেহে এক কিশোরকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর তাকে আটক করা হয়। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার (এফএসবি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।গতকাল রোববার ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ওই কিশোর রাশিয়ার নাগরিক।

এফএসবির ভাষ্য অনুযায়ী, সে টিকটকে মুখোশ ও সামরিক কায়দার পোশাক পরা অবস্থায় কয়েকটি ছবি প্রকাশ করেছিল। ছবিতে তার হাতে একটি অস্ত্রও ছিল।সন্দেহভাজন কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি। সে মস্কোর দক্ষিণাঞ্চলে অবস্থিত সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণের কয়েকটি ছবিও পোস্ট করেছিল। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘একটি জায়গা খুঁজে পেয়েছি।’এফএসবি জানিয়েছে, কিশোরটির বাড়িতে তল্লাশি চালিয়ে ছবিতে দেখা পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তার মুঠোফোন পরীক্ষা করে সন্ত্রাসী হামলা ও ব্যাপক হত্যাকাণ্ডসংক্রান্ত বিভিন্ন বিষয় খোঁজার তথ্য পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লিভার সিরোসিসে আক্রান্ত শিক্ষক সাধন চক্রবর্তীকে বাঁচাতে সহায়তা দরকার

লিভার সিরোসিসে আক্রান্ত শিক্ষক সাধন চক্রবর্তীকে বাঁচাতে সহায়তা দরকার
সাধন চক্রবর্তী

সাধন চক্রবর্তীনোয়াখালীর মাইজদী বালিকা বিদ্যানিকেতনের শিক্ষক সাধন চক্রবর্তী (৪৩) লিভার সিরোসিসে আক্রান্ত। ভারতের দিল্লির চিকিৎসকেরা তাঁকে জরুরিভাবে যকৃৎ প্রতিস্থাপন করতে বলেছেন। তাঁর স্ত্রী সম্ভাব্য যকৃৎ–দাতা হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ চিকিৎসায় প্রায় ৫০ লাখ টাকা দরকার।

ইতিমধ্যে ব্যয়বহুল চিকিৎসায় সাধন চক্রবর্তী প্রায় নিঃস্ব হয়ে গেছেন।এমন পরিস্থিতে সাধন চক্রবর্তী সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের কাছে জীবন বাঁচাতে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। তাঁকে সাহায্য পাঠাতে—হিসাবের নাম: সাধন চক্রবর্তী, হিসাব নম্বর: ৪৯০৮১০১০০২৫৪০, রাউটিং নম্বর: ১৭৫৭৫১৫৪৭, পূবালী ব্যাংক লিমিটেড, মাইজদী বাজার শাখা। (বিকাশ ও নগদ) 01717589193

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৯
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবাসিক এলাকায় লিয়ারজেট ৬০ উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর সড়কে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যবসায়িক কাজে ব্যবহৃত একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি।স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ক্রেস্টহেভেন এলাকার কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এলাকাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে প্রায় ৯ মাইল (১৪ কিলোমিটার) দূরে।

মার-আ-লাগো ফ্লোরিডার পাম বিচ কাউন্টির অভিজাত এলাকায় অবস্থিত।দুর্ঘটনাস্থলের ছবিতে আবাসিক এলাকার একটি সড়কে বড় গর্ত দেখা গেছে। সেখানে আগুনের চিহ্ন ছড়িয়ে ছিল। উড়োজাহাজটির ভাঙা অংশ, কংক্রিটের টুকরা ও অন্যান্য ধ্বংসাবশেষ সড়কজুড়ে ছড়িয়ে পড়ে।যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা শুরু করেছিল।

এর গন্তব্য ছিল বাহামা।যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন ও উড়োজাহাজটির গতিপথ বিশ্লেষণ করে জানা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি প্রতি সেকেন্ডে কয়েক শ ফুট নিচে নামছিল।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সত্যতা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন