রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে নাকি ভালো ঘুম হয়। কথাটি কি সত্যি? কলায় এমন কিছু পুষ্টি উপাদান আছে, যা শরীরের স্বাভাবিক ঘুমের প্রক্রিয়ায় ভূমিকা রাখে। ছোট একটি গবেষণায় রাতে কলা খাওয়ার পর অংশগ্রহণকারীদের মূল্যায়নে ঘুমের মানের উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে।
তবে কলা খেলেই দ্রুত ঘুম আসবে বা অনিদ্রা দূর হবে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই।কলা কীভাবে ঘুমে সাহায্য করতে পারেরাতে ঘুমানোর আগে একটি কলা খাওয়া যেতে পারেকলায় থাকা কয়েকটি পুষ্টি উপাদান ঘুমের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত।ট্রিপটোফ্যান: এটি একধরনের অ্যামাইনো অ্যাসিড। শরীরে সেরোটোনিন ও মেলাটোনিন তৈরির প্রক্রিয়ায় ভূমিকা রাখে।
মেলাটোনিন আমাদের ঘুম ও জেগে থাকার স্বাভাবিক চক্র নিয়ন্ত্রণে সাহায্য করে।
সূত্র: প্রথম আলো
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন