বাংলাদেশের স্কুলশিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে ঢাকায় র্যাম্পে হাঁটলেন ১৭ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। তাঁদের অংশগ্রহণে আয়োজিত ফ্যাশন শো থেকে সংগ্রহ করা অর্থ ব্যয় হবে স্কুলের শিশুদের খাবার সরবরাহে।শিশুদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহের জন্য অর্থ সংগ্রহের উদ্দশ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফ্যাশন শো। এতে অংশ নেন ১৭টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা।
৩০ অক্টোবর ঢাকার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনের নাম ছিল ‘থ্রাইভ বেনিফিট ফ্যাশন শো’।
এর মাধ্যমে সংগ্রহ করা অর্থ ব্যয় করা হবে থ্রাইভ বাংলাদেশের স্কুল মিল কর্মসূচিতে।অনুষ্ঠানে ডিজাইনার সারা করিমের সঙ্গে আয়োজক ও অংশগ্রহকারীরা২০১২ সালে প্রিসিলা পেরি হেফেলফিঙ্গার, জিনা গ্যাবেল ও রেজিনা ল্যান্ডরের উদ্যোগে প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা থ্রাইভ বাংলাদেশ দেশের বিভিন্ন স্কুলের শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহ করে।
সূত্র: প্রথম আলো
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন