advertisement

বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হতে চায় বাংলাদেশ: রাশেদ আল মাহমুদ তিতুমীর

বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হতে চায় বাংলাদেশ: রাশেদ আল মাহমুদ তিতুমীর
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর পাকিস্তানে টেকসই উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন। গতকাল ইসলামাবাদের আল্লামা ইকবাল উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জাকি মিলনায়তনে
ফটো কার্ড প্রিন্ট

বৈশ্বিক উৎপাদনকেন্দ্র ও রপ্তানি বাণিজ্যের প্রবেশদ্বার হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ। এ জন্য দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাকে যুক্ত করে সমন্বিত উৎপাদন নেটওয়ার্ক গড়ে তুলতে চায় বর্তমান সরকার। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল সোমবার ২৯তম টেকসই উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনস্টিটিউট (এসডিপিআই) আয়োজিত চার দিনব্যাপী এ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।অর্থ মন্ত্রণালয় ঢাকায় আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, এ সম্মেলনে প্রায় ৫০টি অধিবেশনে বিভিন্ন দেশের ৩০০ জনের বেশি উন্নয়ন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে শতাধিক নারী রয়েছেন।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী আহসান ইকবাল।এ ছাড়া পাকিস্তানের অর্থ ও রাজস্ববিষয়ক ফেডারেল মন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব, জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক এবং প্রধানমন্ত্রীর শিল্প ও উৎপাদনবিষয়ক উপদেষ্টা হারুন আখতার খানের সঙ্গে আলাদা বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

খরচের চাপে ৮১% কর্মীর অবসরকালীন আর্থিক পরিকল্পনা নেই খরচের চাপে ৮১% কর্মীর অবসরকালীন আর্থিক পরিকল্পনা নেই মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, শীর্ষে কুইন্সি জোন্স, মাইকেল জ্যাকসন মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, শীর্ষে কুইন্সি জোন্স, মাইকেল জ্যাকসন এই বাড়তি সময়কে কাজে লাগিয়ে সংস্কার করতে হবে এই বাড়তি সময়কে কাজে লাগিয়ে সংস্কার করতে হবে দুই দফায় ভরিতে সোনার দাম কমল ৭ হাজার ১১৫ টাকা দুই দফায় ভরিতে সোনার দাম কমল ৭ হাজার ১১৫ টাকা আপাত স্বস্তি, আছে সংস্কারের চাপ আপাত স্বস্তি, আছে সংস্কারের চাপ
advertisement

পটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আটক

পটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আটক

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেমকে আটক করেছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং

ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং তিন দিনের সফরে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ঢাকায় পৌঁছেছেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের সংবাদপত্র, বিশ্বজুড়ে যার প্রতিধ্বনি

বাংলাদেশের সংবাদপত্র, বিশ্বজুড়ে যার প্রতিধ্বনি
হকারের কাছ থেকে প্রথম আলো সংগ্রহ করছেন একজন প্রবীণ পাঠক। বন্দরবাজার, সিলেট

যুক্তরাষ্ট্রের পুলিৎজার পুরস্কারজয়ী সংবাদমাধ্যম ইনসাইড ক্লাইমেট নিউজ-এ এ বছর ইন্টার্নশিপের জন্য দুটি সাক্ষাৎকার দিয়েছিলাম। আমার প্রথম সাক্ষাৎকারটি নিয়েছিলেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সম্পাদক মাইকেল কোডাস। তিনি পুলিৎজার জয়ী সাংবাদিক দলের সদস্য। দ্বিতীয় সাক্ষাৎকারটি নিয়েছিলেন ইনসাইড ক্লাইমেট নিউজ এর নির্বাহী সম্পাদক ভার্নন লোয়েব।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট, লস অ্যাঞ্জেলেস টাইমস, দ্য ফিলাডেলফিয়া ইনকোয়ারার ও হিউস্টন ক্রনিকল-এ দীর্ঘদিন সাংবাদিকতা ও সম্পাদক হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। কাজ করেছেন দ্য আটলান্টিকেও।সাক্ষাৎকারের সময় আমি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মন্টানায় পরিবেশবিষয়ক সাংবাদিকতা নিয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছিলাম। আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত একটি সংবাদমাধ্যমে কাজের সুযোগ পাওয়ার চেষ্টা করছিলাম।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ড কিংবা কলম্বিয়ার মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে নিজের অভিজ্ঞতা ও যোগ্যতার মূল্যায়ন করছিলাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন