advertisement

ভয়েস কলে ভাটা, কথা বাড়ছে ডেটায়

ভয়েস কলে ভাটা, কথা বাড়ছে ডেটায়
ফটো কার্ড প্রিন্ট

একসময় ৩০০ টাকার কার্ড রিচার্জ করে মিনিটে সাত টাকা খরচে মোবাইলে মেপে মেপে কথা বলতো মানুষ। এরপর কলরেট কমলো, কার্ড সিস্টেমও উঠে গেলো প্রায়। সহজলভ্য হলো ইন্টারনেট...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এইচএসসির ফল আজ, জানা যাবে তিনভাবে এইচএসসির ফল আজ, জানা যাবে তিনভাবে টাঙ্গাইলে নদীতে মিলল আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ টাঙ্গাইলে নদীতে মিলল আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ টিভিতে আজকের খেলা, ৩১ অক্টোবর ২০২৬ টিভিতে আজকের খেলা, ৩১ অক্টোবর ২০২৬ গাজীপুরে গভীর রাতে আগুনে পুড়লো ফার্মেসিসহ ৭ দোকান গাজীপুরে গভীর রাতে আগুনে পুড়লো ফার্মেসিসহ ৭ দোকান ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া ‘লংমার্চ’ শুরু ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া ‘লংমার্চ’ শুরু
advertisement

ব্যক্তিগত সম্পর্কে ভুল–বোঝাবুঝি তৈরি হলে নীরব থাকবেন না

ব্যক্তিগত সম্পর্কে ভুল–বোঝাবুঝি তৈরি হলে নীরব থাকবেন না
জ্যোতিষী চিন্ময় বড়ুয়া

অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে।

প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়াএ সপ্তাহের রাশিফল (৩১‍ অক্টোবর–৬ নভেম্বর ২০২৬)মেষ রাশিমেষ রাশিসব লড়াই জিতে নেওয়াই সাফল্য নয়, কখনো কখনো কোন লড়াইয়ে জড়ানো উচিত নয়, সেটি বুঝতে পারাও বড় অর্জন। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণের তাগিদ বাড়বে, কিন্তু অন্যের সঙ্গে প্রতিযোগিতায় নেমে নিজের শক্তি ক্ষয় করবেন না।

কোনো দায়িত্ব বা পরিকল্পনা প্রত্যাশামতো এগোতে দেরি হলে নতুন করে কৌশল সাজাতে হতে পারে।পারিবারিক জীবনে ছোট কোনো বিষয় বড় হয়ে ওঠার আগেই আলোচনার মাধ্যমে সমাধান করুন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আব কি বার, ট্রাম্প সরকার’ থেকে অবিশ্বাস—মোদির ভারত কেন ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে

‘আব কি বার, ট্রাম্প সরকার’ থেকে অবিশ্বাস—মোদির ভারত কেন ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 

ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি, রুশ তেল কেনা নিয়ে শুল্কের চাপ ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতায় বদলে গেছে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের সমীকরণ। একসময়ের ঘনিষ্ঠ দুই মিত্রের সম্পর্কে এখন গভীর অবিশ্বাস।

এবার মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের হার–জিত কি সেই সম্পর্কে নতুন মোড় আনবে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে প্রশংসায় মেতে উঠেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।২০১৯ সালে টেক্সাসের হিউস্টনের একটি স্টেডিয়ামে দুই নেতা যৌথ সমাবেশে বক্তব্য দেন। সেখানে ৫০ হাজারের বেশি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক উপস্থিত ছিলেন।

ট্রাম্প সম্পর্কে মোদি বলেছিলেন, ‘যখনই আমাদের দেখা হয়েছে, তাঁকে একই রকম মনে হয়েছে—উষ্ণ, বন্ধুত্বপূর্ণ, সহজে কাছে টানা যায়, প্রাণবন্ত এবং রসবোধে ভরপুর।ঘটনাটি ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হাবিলদার পোশাকে নজরুলের প্রতিকৃতি: বিদ্রোহের পূর্বমুহূর্তের নান্দনিক দলিল

হাবিলদার পোশাকে নজরুলের প্রতিকৃতি: বিদ্রোহের পূর্বমুহূর্তের নান্দনিক দলিল
হাবিলদারের পোশাকে কাজী নজরুল ইসলাম, ১৯২০, কলকাতা, (আলোকচিত্রীর নাম অজানা)

হাবিলদার পোশাকে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি বাংলা আলোকচিত্র-ইতিহাসের অন্যতম স্মরণীয় স্টুডিও পোর্ট্রেট। এর শিল্পমূল্য, ঐতিহাসিক গুরুত্ব ও প্রতীকী ভাষা—তিনটি স্তরেই এটি একটি ক্ল্যাসিক আলোকচিত্র। প্রথমেই চোখে পড়ে দণ্ডায়মান ভঙ্গি। নজরুল দাঁড়িয়ে আছেন—আত্মবিশ্বাসী, সোজা ও স্থির। তাঁর শরীরের ওজন এক পায়ে সামান্য স্থানান্তরিত; বাঁ হাতটি রাখা আছে সৈনিকের হেলমেটের ওপর, ডান হাত কোমরে।

এই ভঙ্গি কৃত্রিম স্টুডিও-অঙ্গভঙ্গি হলেও এর মধ্যে আত্মমর্যাদা ও কর্তৃত্বের অনুভূতি প্রবল। সামরিক পোশাকের নির্মাণও লক্ষণীয়। পরিচ্ছন্ন ইউনিফর্ম, বুকের ওপর তির্যক বেল্ট, হাঁটু পর্যন্ত পট্টি জড়ানো পা এবং ভারী বুট—সব মিলিয়ে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর একজন তরুণ হাবিলদার। কিন্তু মুখাবয়বে কোনো সামরিক কঠোরতা নেই।

বরং সেখানে আছে চিন্তার গভীরতা এবং এক অদ্ভুত কোমলতা—এই দ্বৈততা ছবিটির সবচেয়ে বড় শক্তি।স্টুডিওর আঁকা ব্যাকড্রপ, পাশে কাপড়ে ঢাকা টেবিল, তার ওপর রাখা হেলমেট এবং অলংকৃত চেয়ার—সবই বিংশ শতাব্দীর প্রথম ভাগের ভারতীয় স্টুডিও আলোকচিত্রের পরিচিত উপাদান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন