ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে রাফিনিয়ার চোট পাওয়ার ইতিহাসটা বার্সেলোনার জন্য মোটেও সুখকর নয়। সেই পুরোনো দুঃস্বপ্নই আবার ফিরে আসছে কি না, কে জানে!নভেম্বরে দুটি প্রীতি ম্যাচের জন্য রাফিনিয়াকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আর তাতেই দুশ্চিন্তায় বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। কারণ, এবার জাতীয় দলের হয়ে খেলতে প্রায় ২২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে রাফিনিয়াকে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে এমন তথ্য।আগামী ১৪ নভেম্বর জাপান ও ১৭ নভেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল। দুটি ম্যাচই সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে। এত লম্বা ভ্রমণের ধকল রাফিনিয়ার শরীর কতটা সইবে, সেটাই এখন ফ্লিকের বড় চিন্তা।লা লিগায় আজ আলাভেসের মুখোমুখি হওয়ার আগে কাল সংবাদ সম্মেলনে সেই দুশ্চিন্তা গোপন করেননি বার্সা কোচ, ‘গত আন্তর্জাতিক বিরতির পর সে চোট নিয়ে ফিরেছিল। মোটেও সেটা ভালো পরিস্থিতি ছিল না।
এ নিয়ে আমাদের করার কিছু নেই...সিঙ্গাপুরে আসা-যাওয়াটা আদর্শ কোনো বিষয় নয়।
সূত্র: প্রথম আলো
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন