খুলনার বড় বাজারের বিখ্যাত মিষ্টির দোকান ‘ইন্দ্রমোহন সুইটস’। ১৮৯০ সালে তৎকালীন সাহেবের বাজারের হেলাতলা রোডে গোলপাতার ঘরে এই দোকানের যাত্রা শুরু করেন মানিকগঞ্জের ধূলসরা গ্রামের ইন্দ্রমোহন দে। সময়ের পরিক্রমায় সেই ঘর দ্বিতল দালানে রূপ নিলেও দীর্ঘ ১৮ বছর আইনি লড়াই শেষে ২০১৯ সালে দোকানটি ১৭ নম্বর হেলাতলা রোডের মসজিদ গলিতে স্থানান্তরিত হয়।প্রতিষ্ঠাতা ইন্দ্রমোহন দে টানা ৮২ বছর দোকানটি পরিচালনা করে ১৯৭২ সালে মারা যান।
এরপর তাঁর ছেলে বেণীমাধব দে এবং পরে নাতি সঞ্জয় দে এর হাল ধরেন। ২০১৯ সালে মালিকপক্ষ প্রবাসে স্থায়ী হলে দীর্ঘ ৪৫ বছর ধরে কারিগর হিসেবে কাজ করা কমলচন্দ্র সরকার প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন। বর্তমানে তিনিই এটি পরিচালনা করছেন, তবে মালিকেরা বিদেশ থেকে নিয়মিত খোঁজখবর রাখছেন।কমলচন্দ্র সরকার প্রথম আলোকে জানান, ১৩৬ বছর আগে যে পাঁচ পদের মিষ্টি দিয়ে ব্যবসা শুরু হয়েছিল, আজও কেবল সেগুলোই বানানো হয়।
পানতুয়া, রসগোল্লা, চমচম, সন্দেশ ও দানাদার—এই পাঁচ মিষ্টির রেসিপি আর প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসেনি।
সূত্র: প্রথম আলো
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন